২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় লরির সঙ্গে সংঘর্ষে বাইক আরোহীর মৃত্যু

সদরের পূর্ব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে কলমাকান্দা থানার ওসি জানান।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2025, 09:23 PM

Updated : 26 Aug 2026, 05:18 PM

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় ইট বোঝাই লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন।

শনিবার বিকাল সোয়া ৩টার দিকে উপজেলা সদরের পূর্ব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে  কলমাকান্দা থানার ওসি মো. সিদ্দিক হোসেন জানান।

নিহত রোকেয়া আক্তার (৪৫) উপজেলার রংছাতি ইউনিয়নের রামনাথপুর গ্রামের আব্দুল জব্বারের স্ত্রী।

পুলিশ জানায়, রোকেয়া আক্তার তার মেয়ে সাদিয়া আক্তারকে ঢাকার একটি মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিলেন। বাসে কলমাকান্দা সদরে পৌঁছান। পরে তিনি মেয়েকে নিয়ে কলমাকান্দা বাজারের রেন্টিতলা মোড় থেকে ভাড়ায় মোটরসাইকেলে চড়ে রামনাথপুরে বাড়ির উদ্দেশ্যে রওনা হন।

পূর্ব বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই একটি লরির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রোকেয়া আক্তার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে লরির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।