২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিডনির চিঠি: প্রবাসে কর্মব্যস্ততায় বর্ষবরণ

বৈশাখের সকাল বেলা। ঘুম থেকে উঠেই মনটা খারাপ হয়ে গেলো। আজ কাজে যেতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইম আবদুল্লাহ, অস্ট্রেলিয়ার সিডনি  থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2018, 12:30 PM

Updated : 11 Oct 2022, 12:17 PM

চা পান করতে করতে ফেইসবুক দেখছিলাম। দেশ থেকে একজন লেখক সিডনি প্রবাসীদের আমন্ত্রণ জানিয়েছেন আজকের বৈশাখী উৎসবে গিয়ে তার লেখা বইগুলো কিনতে। লেখকের নাম ফকরুল আবেদীন মিলন।

গতবার দেশে গিয়ে হাইকেল ভাইয়ের অফিসে বসে আছি। একজন ভদ্রলোক এসে হাত বাড়িয়ে দিয়ে সম্ভাষণ জানালেন। পরিচয় শেষে মিলন ভাইয়ের সাথে ক্যাফেটেরিয়ায় লাঞ্চ খাওয়া আর টুকটাক গল্প গুজব চলল।

প্রবাসে থাকায় মিলন ভাইয়ের লেখা বইগুলোর সাথে আমি পরিচিত নই। স্ত্রী ও ছেলে আজ বৈশাখী উৎসবে যাচ্ছে। ওদের অনুরোধ করলাম তার লেখা বইগুলো কিনে আনতে। আর ছেলেটাকে ক্যামেরা ধরিয়ে দেখিয়ে দিলাম, কীভাবে নিউজের জন্য ছবি ও ভিডিও করতে হবে।

বিকালে বাসায় ফিরে দেখি ওরা আমার জন্য মিলন ভাইয়ের লেখা বই কিনে এনেছে। স্ত্রী অনুযোগের সুরে জানালো, ছেলে আরিক সারাক্ষণ ছবি তুলেছে, ভিডিও করেছে, নিউজের তথ্য সংগ্রহ করেছে। এইসব করতে গিয়ে বেচারা ইচ্ছেমত ঘুরতে, পছন্দের খাবার খেতে পারেনি। ক্যামেরা কাঁধে নিয়ে ঘুরতে তার কিছুটা অস্বস্তি লেগেছে।

আমি বইগুলো হাতে নিয়ে ঘুরিয়ে-ফিরিয়ে দেখলাম। ছেলেটার তোলা ছবি আর ভিডিও দেখলাম। এক ধরনের কৃতজ্ঞতা ও মমত্ববোধ তৈরি হলো।

প্রতিটা দিনই আমাদের বাঙালিদের জীবনে পহেলা বৈশাখ। প্রবাসে আমরা লালন করছি বাংলা সংস্কৃতি। আগামী প্রজন্মের ছেলেমেয়েদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের গৌরব গাঁথা। এটা এক ধরনের যুদ্ধ কিংবা যুদ্ধ যুদ্ধ খেলা। এই খেলায় কোনো হার নেই, আর নেই কোনো প্রতিবাদ।

 লেখক: সিডনি প্রবাসী সাংবাদিক

ইমেইল: naiem.abdullah65@gmail.com

এই লেখকের আরও পড়ুন

সিডনির চিঠি: পৃথিবীর আদিতম গুহা

সিডনিতে সাংবাদিকতার টুকরো স্মৃতি

সিডনির চিঠি: স্কুল ছুটি ও টিফিন

সিডনির চিঠি: বৃদ্ধা ও দুপুরের খাবার  

টুকরো স্মৃতি: ‘চাপাবাজ’ ডেভিডকে ধরতে গিয়ে...

ঈদ দেশে-বিদেশে

সিডনির চিঠি: বাবা দিবস

সিডনির চিঠি: চা বাগানের লামিয়া ও আমি

সিডনির চিঠি: ক্যানবেরায় ছোট্ট এক পৃথিবী

একজন রাকিব মামার স্নেহ

সাতাশি টাকায় বিদেশে যাওয়ার স্বপ্ন

প্রবাসীর স্মৃতি: আব্বা ছিলেন ছায়া হয়ে

সিডনির চিঠি: তুলনামূলক ভিক্ষাবৃত্তি

সিডনির চিঠি: রঙিন শৈশব ডাকে আয় আয়

প্রবাসের চিঠি: এইতো আমার জন্মভূমি

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!