২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রেটার ভ্যাঙ্কুভারে ধ্রুপদী সন্ধ্যা

প্রবাসের একটি সঙ্গীত স্কুলের আয়োজনে কানাডার বার্নাবি শহরে হয়েছে এক শাস্ত্রীয় গান ও নাচের সন্ধ্যা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রবাস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2015, 06:19 PM

Updated : 12 Oct 2022, 04:40 PM

পুরনো খবর:

টরন্টোয় পাকিস্তান কনসুলেটের বাইরে বিক্ষোভ
ভ্যাঙ্কুভারে সংবর্ধিত অরূপ রতন চৌধুরী
মন্ট্রিয়ালে অসাম্প্রদায়িকতার ডাক  
টরন্টোতে হয়েছে ‘বাংলাদেশ ফেস্টিভাল’
নিউ ওয়েস্টমিনস্টারে বাঙালি আয়োজন
ভ্যাঙ্কুভারে জাকির তালুকদারের সঙ্গে আড্ডা
ভ্যাঙ্কুভারে অর্ণর নৃতনাট্য-সন্ধ্যা
ভ্যাঙ্কুভারে মাল্টিকালচারাল হেল্পিং হাউজ সোসাইটির সঙ্গে জিভিবিসিএর চুক্তি
ভ্যাঙ্কুভারে বন্যার ‘তোমায় গান শোনাবো’
ভ্যাঙ্কুভারে জাতীয় শোক দিবস
ভ্যাঙ্কুভারে লোকমেলা উদযাপন
কানাডায় জিভিবিসিএর ‍পিকনিকে প্রবাসীদের মিলনমেলা  

সঙ্গীত হচ্ছে মনের সঙ্গী, আত্মার খোরাক। আর সঙ্গীতের সাধনা হচ্ছে উপাসনা। অন্তর্লোকে ডুব দিয়ে আলোকের সন্ধান করা। এই আলোকের সন্ধানেই ব্রিটিশ কলাম্বিয়ার গ্রেটার ভ্যাঙ্কুভারে শুরু হয়েছে ‘তরঙ্গ সঙ্গীত একাডেমি’র পথচলা।

রোববার ২৯ নভেম্বর ছিল ‘তরঙ্গ সঙ্গীত একাডেমি’র একটা বিশেষ দিন। গ্রেটার ভ্যাঙ্কুভারের বার্নাবি শহরের বার্নাবি হলে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সঙ্গীতসন্ধ্যা। মঙ্গলদীপ জ্বালিয়ে ‘আনন্দলোকে মঙ্গলালোকে’ গানটির সঙ্গে অনুষ্ঠানের সূচনা হয়। প্রথমপর্বে ছিল মূলতঃ শিক্ষার্থীদের অংশগ্রহণ।

তাদের সঙ্গে ছিলেন অ্যাকাডেমি মূল কাণ্ডারি অভিনন্দা মুখার্জি। তার প্রয়াসকে পূর্ণাঙ্গতা দিতে ভূমিকা রাখছেন তবলাশিল্পী মনীশ চক্রবর্ত্তী। সঙ্গীত পরিবেশন করে আভিয়ান, আডোরা, অত্রি, পৃতিকা, মাইশা, প্রমা, তাশফিয়া এবং সুস্মিতা। আরশি আর বিপ্রার গাওয়া রাগ ইমনকল্যাণ শ্রোতাদের আবিষ্ট করে রাখে। অভিনন্দা মুখার্জি যখন শিক্ষার্থীদের নিয়ে রাগ ভূপালী পরিবেশন করেন, তখন অডিটোরিয়াম জুড়ে সেই সান্ধ্য সুরের আবেশ যেন ছড়িয়ে পড়ে।

নৃত্য পরিবেশন করে প্রমা এবং মাইশা। কবিতা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী দেবাশীষ মুখার্জি। প্রথমার্ধের বিরতির পরে ভানুসিংহের পদাবলী থেকে কত্থক পরিবেশন করে সৌমি এবং শৈলী।

তবলাশিল্পী মনীশ চক্রবর্ত্তীর পরিচালনায় তবলা লহরা ছিল অনবদ্য। চার থেকে ৬৫ বছর বয়সী শিক্ষার্থী আছে তার দলে। সোহাম, আদিতা, নীরাজ, ফারহান, আলিনা, মুবাশিরের আঙ্গুলের ছোয়ায় তবলার বোল যেন নানা ছন্দে কথা বলে ওঠে।

সবশেষে ‘মহিষাসুরমর্দিনী’ থেকে নৃত্য পরিবেশন করেন ম্যাডোনা ঘোষাল। তার পরিবেশনা যেন এই আয়োজনকে আরো ব্যঞ্জনাময় করে তোলে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শাহানা আকতার মহুয়া। 

প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com