২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে খালেদা

সবশেষ দফায় গত ৯ আগস্ট থেকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিতসাধীন আছেন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2024, 12:43 PM

Updated : 12 Feb 2024, 12:43 PM

ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি ‘ধীর গতিতে’ হচ্ছে। যে কারণে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখছেন। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন একথা জানিয়েছেন। তিনি বলেছেন, “ডাক্তাররা, মেডিকেল বোর্ডের সদস্যরা প্রতিদিন দুই-তিনবার দেখছেন, প্রয়োজনমত পরীক্ষা-নিরীক্ষা করাচ্ছেন এবং সেই অনুযায়ী যেসব ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো নিচ্ছেন।”

সবশেষ দফায় গত ৯ আগস্ট থেকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিতসাধীন আছেন খালেদা জিয়া। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড তার চিকিৎসার তদারকি করছে।

এর আগে গত ১৩ জুন রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেবার পাঁচ দিন পর তিনি বাসায় ফিরতে পেরেছিলেন। সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা ও লিভারের রোগ, হৃদরোগে ভুগছেন।

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর পরিবারের আবেদনে ২০২০ সালে সরকার দুর্নীতির মামলায় দণ্ডিত খালেদার দণ্ড স্থগিত করে। ওই বছরের ২৫ মার্চ মুক্তি পাওয়ার পর থেকে গুলশানে তার বাড়িতে রয়েছেন। প্রতি ছয় মাস পরপর তার মুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছে পরিবারের আবেদনে।

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)