বিশ্ব ডায়াবেটিস দিবসে আলোক হেলথকেয়ারের ফ্রি মেডিকেল ক্যাম্প
ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষায় ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় এবং বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পসহ দিনভর বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার সকাল ৭টা থেকে এক ঘণ্টা রাস্তার পাশে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ডায়াবেটিসের ঝুঁকি, প্রতিরোধ, প্রাথমিক শনাক্তকরণ ও স্বাস্থ্যসম্মত জীবনযাপন সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয়।
আলোক হেলথকেয়ার রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দিবস ঘিরে মিরপুর-১০ ও ৬ আলোক জেনারেল হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষায় ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় এবং বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।
এছাড়া দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা ডায়াবেটিসের প্রতিরোধ, প্রাথমিক শনাক্তকরণ, আধুনিক চিকিৎসাপদ্ধতি ও দীর্ঘমেয়াদি জটিলতা প্রতিরোধ বিষয়ে কথা বলেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে মেডিসিন, বক্ষব্যাধি, ডায়াবেটিস ও রিউমাটোলজি বিশেষজ্ঞ অধ্যাপক এ কে এম মুসা, ডায়াবেটিস, থাইরয়েড ও এন্ডোক্রাইন বিশেষজ্ঞ মাহমুদুল হোসেন উপস্থিত ছিলেন।
হাসপাতালের পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শেখ সালাহ্উদ্দীন, ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন, উপপরিচালক মোহাম্মদ মুনীর মোশাররফ খান সেমিনারে উপস্থিত ছিলেন।
রেনেটা পিএলসি ও ইনসেপ্টা ফার্মাসিটিক্যালস এ আয়োজনে সহযোগিতা করে।
