১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

ডায়াবেটিস নিয়ে সচেতনতায় শাহবাগে ‘রোড শো’

‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশসহ বিশ্বের প্রায় ১৭০টি দেশে শনিবার পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস। নীরব ঘাতক এ রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সকালে রাজধানীতে ‘রোড শো’ আয়োজন করে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বাডাস)। শাহবাগের বারডেম হাসপাতাল কার পার্কিং থেকে শুরু করে টেনিস ক্লাবের গেট পর্যন্ত সড়কের একপাশে প্ল্যাকার্ড হাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এই রোড শো করেন অংশগ্রহণকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Nov 2026, 01:32 PM

Updated : 14 Nov 2026, 01:32 PM