হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মঈন খান
শ্বাসকষ্ট ও বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ১৩ দিন চিকিৎসার পর বাসায় ফিরেছেন স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান।
বুধবার বিকাল সাড়ে ৩টায় তিনি বাসায় ফেরেন বলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন।
তিনি বলেন, “আরও কিছুদিন উনাকে বাসায় বিশ্রামে থাকার কথা বলেছেন চিকিৎসকরা। এখন তিনি ভালো আছেন, সুস্থ আছেন।”
শ্বাসকষ্ট ও বুকে ব্যথা নিয়ে গত ২১ অক্টোবর রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন স্থানীয় সরকারমন্ত্রী। হাসপাতালটির আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন তিনি।
এভারকেয়ার হাসপাতালে চিকিৎসক আতিকুর রহমান, জিয়াউল হাসান ও শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল টিমের তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলে।
