মঈন খানের অবস্থা উন্নতির দিকে
শারীরিক দুর্বলতা না কাটায় এখনও তাকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খানের অবস্থা কিছুটা উন্নতির দিকে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা অব্যাহত থাকার তথ্য দিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
হঠাৎ ‘বুকের ব্যথা’ নিয়ে গত ২১ অক্টোবর গভীর রাতে হাসপাতালে ভর্তি হন মঈন খান।
চিকিৎসকদের বরাতে ডা. রফিকুল বলেন, এখন ফুসফুসে সংক্রমণ থাকায় স্থানীয় সরকারমন্ত্রীকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
“যে কারণে তিনি ভর্তি হয়েছিলেন স্যারের অবস্থা সেই থেকে উন্নতি হয়েছে। শারীরিক দুর্বলতা কাটেনি। এজন্য নিবিড় পর্যবেক্ষণে রেখে তার চিকিৎসা চলছে।”
চিকিৎসকরা দশনার্থীদের হাসপাতালে ভিড় না করার অনুরোধ করেছেন।
এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক আতিকুর রহমান, জিয়াউল হাসান ও শাহাবুদ্দিন তালুকদারে নেতৃত্বে একটি মেডিকেল টিমের তত্ত্বাবধায়নে স্থানীয় সরকারমন্ত্রী চিকিৎসাধীন আছেন।
