বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বাচ্চু গ্রেপ্তার
গাড়িতে অগ্নিসংযোগ ও বিস্ফোরক মামলার দুটির এক মামলায় তিনি প্রধান আসামি এবং আরেকটি মামলায় দুই নম্বর আসামি।
গাজীপুরের শ্রীপুরে নাশকতার মামলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এসএম রফিকুল ইসলাম বাচ্চুকে গ্রেপ্তার করেছে র্যাব।
বাচ্চু বিএনপির কেন্দ্রীয় কমিটির ওই পদ ছাড়াও সম্মিলিত পেশাজীবী দলের সদস্য।
র্যাব-১ এর মেজর ইয়াসির আরাফাত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার দুপুর দুইটার দিকে গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকা থেকে গ্রেপ্তার করা হয় রফিকুল ইসলাম বাচ্চুকে।
র্যাবের এই কর্মকর্তা বলেন, বাচ্চুর বিরুদ্ধে দুটি মামলা রয়েছে শ্রীপুর থানায়। গাড়িতে অগ্নিসংযোগ ও বিস্ফোরক মামলার দুটির এক মামলায় তিনি প্রধান আসামি এবং আরেকটি মামলায় দুই নম্বর আসামি।
