সাবেক মন্ত্রী রফিকুল ইসলাম মিয়া সুস্থ আছেন
সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃহস্পতিবার রফিকুল ইসলাম মিয়া মারা গেছেন বলে ভুয়া খবর ছড়িয়ে পড়ে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী রফিকুল রফিকুল ইসলাম মিয়া সুস্থ আছেন বলে নিশ্চিত করেছে তার পরিবার।
পরিবারের পক্ষে বৃহস্পতিবার রফিকুল ইসলাম মিয়ার একান্ত সচিব মুকসেদুর রহমান আবীর এ তথ্য দিয়েছেন।
তিনি বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে স্যারকে নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। স্যার সম্পূর্ণ সুস্থ আছেন। তিনি বসুন্ধরায় নিজের বাসায় আছেন।”
শারীরিক অসুস্থতায় দীর্ঘদিন রফিকুল ইসলাম মিয়া কয়েক দফা হাসপাতালে ছিলেন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে রফিকুল ইসলাম মিয়া মারা গেছেন বলে ভুয়া খবর ছড়িয়ে পড়ে।
