Published : 19 Jul 2023, 04:10 PM
বিএনপির পদযাত্রা কর্মসূচির দ্বিতীয় দিনে ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’য় যোগ দিতে ঢাকার তেজগাঁওয়ের সাত রাস্তা সড়কে জড়ো হচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
ব্যানার-ফেস্টুন হাতে দলে দলে মিছিলে স্লোগানে মুখরিত করে নেতাকর্মীরা সমবেত হচ্ছেন ওই সড়কের সিটি ফিলিং স্টেশনের সামনে অস্থায়ী মঞ্চের চারপাশে।
ছোট-বড় মিছিলের পাশাপাশি কোনো কোনো ইউনিটের নেতাকর্মীরা ট্রাকে সাউন্ড সিস্টেম নিয়ে যোগ দিচ্ছেন শান্তি সমাবেশে।
রাজধানীতে আওয়ামী লীগের একটি ইউনিটের নেতাকর্মীরা বিশাল জাতীয় পতাকা নিয়ে সমাবেশস্থলের দিকে এগোতে থাকেন। আরেকটি ইউনিট শোভাযাত্রায় ফুল দিয়ে সাজানো বড় নৌকা নিয়ে এসেছে।
বিকাল সাড়ে ৩টা থেকে ঢাকা উত্তর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচিসঞ্চালনায় সমাবেশের কার্যক্রম শুরু হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।