২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে আটক ১

“উত্তেজিত জনতা মারধর করলে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।“

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2026, 06:20 PM

Updated : 20 Sep 2026, 06:20 PM

রাজধানীর আজিমপুরে একটি বাসে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার রাত সোয়া ২টার দিকে লালবাগ থানার আজিমপুর মেটার্নিটি ওভারব্রিজের নিচে রাখা ভিআইপি পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে আমিনুল ইসলাম শাওন নামের ৪০ বছর ওই ব্যক্তিকে আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী বলেন, “বাসে আগুন দেওয়ার চেষ্টার সময় বিষয়টি বাসের স্টাফ ও স্থানীয় লোকজনের নজরে আসে। তারা ঘটনাস্থলে গেলে টহল পুলিশও সেখানে পৌঁছায়।

“পরে আমিনুলকে হাতেনাতে আটক করা হয়। উত্তেজিত জনতা তাকে মারধর করলে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।“

পরে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান ডিএমপির এই কর্মকর্তা।