২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে জামায়াত আমিরসহ আটক ১৮

নাশকতার অভিযোগে ফেনী শহরের জামায়াতে ইসলামীর আমির আবদুল হান্নানসহ ১৮ জনকে আটক করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2015, 03:34 PM

Updated : 22 Aug 2022, 11:32 AM

ফেনী গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা সবাই বিএনপি ও অন্যতম শরীক জামায়াতের নেতা-কর্মী।

ওসি আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার সকালে আল জামেয়াতুল ফালাহিয়া মাদ্রাসা এলাকায় অভিযান চালিয়ে জামায়াত আমির হান্নানসহ চার জনকে আটক করা হয়।

এছাড়া লাগাতার অবরোধ ও হরতালের মধ্যে জেলায় নাশকতার ঘটনায় দায়ের করা মামলায় আসামিদের আটকের জন্য পুলিশ অভিযান চালায়। এসব মামলায় সন্দেহভাজন হিসেবে বিএনপি-জামায়াতের আরও ১৪ জন নেতাকর্মীকে আটক করা হয়।

আটকদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান পরিদর্শক আজাদ।