২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ম পালনে বিএনপি-জামায়াত বড় বাধা : কাদের

বিএনপি-জামায়াত ধর্মের নাম দিয়ে রাজনীতি করে অভিযোগ করে ধর্ম পালনে তারাই বড় বাধা বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুর কাদের।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2015, 10:44 PM

Updated : 22 Aug 2022, 11:29 AM

শনিবার বেলা ১১ টার দিকে কক্সবাজারের উখিয়ায় রেজু খালের বেইলি সেতুর সংস্কার কাজ পরিদর্শনের সময় সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, “বিশ্ব ইজতেমার মতো একটি বৃহৎ ধর্মীয় অনুষ্ঠানেও তারা অবরোধ প্রত্যাহার করেনি। বিশ্ব মুসলিম আলেমদের অনুরোধেও বিএনপি-জামায়াত সহিংসতার পথ থেকে সরে আসেনি।

“এরই মধ্যে দিয়ে প্রমাণ হয় তারা ধর্মকে ভালবাসে না। ধর্মকে পুঁজি করে রাজনীতি করে।”

৫ জানুয়ারি দশম জাতীয় সংসদের বর্ষপূতির দিনে ঢাকায় সমাবেশ করতে না পেরে সারাদেশে লাগাতার অবরোধ ডাকেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। অবরোধে যানবাহনে ভাংচুর ও আগুন দেওয়ার পাশাপাশি প্রাণহানির ঘটনা ঘটে।

কাদের বলেন, “এয়ার কন্ডিশনড রুমে বসে ঘোষিত আন্দোলনে মাঠে কর্মীদের দেখা নেই। আর অবরোধের নামে সারাদেশে চোরাগোপ্তা হামলা ও সহিংসতা চালিয়ে বিএনপি সংলাপের পথ অবরুদ্ধ করছে।”

এ সময় মন্ত্রীর সঙ্গে স্থানীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদি ও জেলা প্রশাসক রুহুল আমিন উপস্থিত ছিলেন।