চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগকর্মীর রগ কেটেছে দুর্বৃত্তরা
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকায় এক ছাত্রলীগকর্মীর হাত পায়ের রগ কেটেছে দুর্বৃত্তরা।
সোমবার রাত পৌনে ৭টার দিকে পৌরসভার মাছ বাজারে সবুজ রহমান সুইটের (২৩) ডান হাত ও বাম পায়ের রগ কাটে বলে পুলিশ জানিয়েছে।
সুইট পৌর এলকার বাগানপুরীর সেতাউর রহমানের ছেলে। তাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শিবগঞ্জ থানার এসআই ইসহাক আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সুইট মাছ বাজারে একটি দোকানে বসেছিলেন। এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার ডান হাত ও বাম পায়ের রগ কেটে দেয়।
স্থানীয়রা তাকে প্রথমে শিবগঞ্জ স্বাস্ত্য কমপ্লেক্সে আনেন। পরে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান আরমান বলেন, সুইট ছাত্রলীগের মাঠ পর্যায়ের সক্রিয় কর্মী।
