২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে ৮ বিএনপি নেতাকর্মী কারাগারে

হরতালে গাড়ি পোড়ানোর মামলায় নাটোরের বনপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমানসহ আট নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2012, 04:50 PM

Updated : 24 Aug 2022, 11:27 AM

নাটোর, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে গাড়ি পোড়ানোর মামলায় নাটোরের বনপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমানসহ আট নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার নাটোরের দ্রুত বিচার আদালতের বিচারক মাহমুদুল হাসান এ আদেশ দেন। বিকালে তারা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। অপর সাতজন হলেন বড়াইগ্রাম উপজেলা ছাত্রদল সভাপতি রফিকুল ইসলাম রফিক, ছাত্রদলকর্মী রাজু, মোজাম্মেল, বাচ্চু, প্রিন্স, মাসুম ও সবুজ। রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) রাশিদা বেগম মামলার বরাত দিয়ে বলেন, ৩০ এপ্রিল হরতাল চলাকালে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ ফাঁড়ির সামনে একটি তামাক বোঝাই ট্রাক হরতাল সমর্থকরা জ্বালিয়ে দেয়। এ ব্যপারে ওই ট্রাকের চালক কোরবান আলী বাদী হয়ে বড়াইগ্রাম থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা বড়াইগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন ১২ মে বিএনপির ১৩ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪৬ ঘ.