২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোকোর মুদ্রা পাচার মামলায় সাক্ষ্য গ্রহণ ৫ জুন

বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো ও ইসমাইল হোসেন সায়মনের বিরুদ্ধে মুদ্রা পাচার মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করা হয়েছে আগামী ৫ জুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2011, 02:23 PM

Updated : 24 Aug 2022, 03:11 PM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো ও ইসমাইল হোসেন সায়মনের বিরুদ্ধে মুদ্রা পাচার মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করা হয়েছে আগামী ৫ জুন। মঙ্গলবার নির্ধারিত দিনে কেউ সাক্ষ্য দিতে না আসায় ঢাকার তিন নম্বর বিশেষ জজ মোজাম্মেল হোসেন এই দিন নির্ধারণ করে দেন। সোমবার পর্যন্ত রাষ্ট্রপক্ষে ১৭ জন সাক্ষ্য দিয়েছেন এ মামলায়। ২০০৯ সালের ১৭ মার্চ দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজধানীর কাফরুল থানায় কোকো ও সায়মনের বিরুদ্ধে এ মামলা দায়ের করে। এতে অভিযোগ করা হয়, আরাফাত রহমান কোকো ও ইসমাইল হোসেন সায়মনের সহায়তায় অবৈধ উপায়ে অর্জিত ৯ লাখ ৩২ হাজার ৬৭২ মার্কিন ডলার এবং ২৮ লাখ ৮৪ হাজার ৬০৪ সিঙ্গাপুরি ডলার সিঙ্গাপুরে পাচার করা হয়েছে। গত ৩০ নভেম্বরে এ মামলায় কোকো ও সায়মনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমইউএস/জেকে/২০০১ ঘ.