২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আচরণবিধি লংঘনের অভিযোগে আটক ৪

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় নির্বাচনী আচরণবিধি লংঘনের অভিযোগে চার জনকে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2011, 01:01 PM

Updated : 24 Aug 2022, 03:11 PM

ময়মনসিংহ, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহের ফুলপুর উপজেলায় নির্বাচনী আচরণবিধি লংঘনের অভিযোগে চার জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুুপুরে ভাইটকান্দি ইউনিয়নের জারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে চার জনকে আটক করা হয়। উপজেলার ১০টি ইউনিয়নে মঙ্গলবার সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়। পুলিশ সুপার খন্দকার গোলাম ফারুক সাংবাদিকদের জানান, আচরণবিধি ভঙ্গের অভিযোগে চার জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। আটককৃতরা হলেন- নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জের শফিউল, ফুলপুর উপজেলার ইছবপুর গ্রামের মাহবুব আলম, চর বাহাদুর গ্রামের স্বপন ও জারুয়া গ্রামের জালাল উদ্দিন। ওদিকে রহিমগঞ্জ ইউনিয়নের চংপলাশিয়া কেন্দ্রে এক চেয়ারম্যান প্রার্থীকে প্রতিপক্ষের লোকজন আটক করলে উত্তেজনা দেখা দেয়। পরে র‌্যাব ও পুলিশ ঘটনাস্থল পৌঁছে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬১ জন, সাধারণ সদস্য পদে ৪০৯ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার এক লাখ ৭১ হাজার ৪৪৭ জন । মঙ্গলবার (৩১ মে) থেকে ইউপি নির্বাচন শুরু হয়েছে। ৫ জুলাই পর্যন্ত দেশের ৫৭টি জেলার ৪১৪ উপজেলার ৩ হাজর ৮১৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৮৫৩ ঘ.