২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে ছাত্রলীগে সংঘর্ষে পাল্টাপাল্টি মামলা

শরীয়তপুরে ছাত্রলীগের দুই গ্র"পের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2011, 03:06 PM

Updated : 24 Aug 2022, 02:55 PM

শরীয়তপুর, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুরে ছাত্রলীগের দুই গ্র"পের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার বাচ্চু বেপারী গ্র"পের পক্ষ থেকে ২টি ও আলমগীর হাওলাদার গ্র"পের পক্ষ থেকে ১টি মামলা দায়ের করা হয়েছে। পালং থানা পুলিশ জানায়, অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার শরীয়তপুর শহরে শ্রমীক লীগ নেতা বাচ্চু বেপারীর সমর্থক ছাত্রলীগের একটি অংশ ও তার রাজনৈতিক প্রতিপক্ষ জেলা ছাত্রলীগের সভাপতি আলমগীর হাওলাদারের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ ঘটে। এতে উভয় পক্ষে অন্তত ১০ জন আহত হয়। বৃহস্পতিবার বাচ্চুর সমর্থক আবুল কালাম বেপারী বাদী হয়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন তোতা মাঝি, তার ভাই সুমন মাঝি, চাচাতো ভাই রাজু মাঝিসহ ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। বাচ্চু গ্র"পের সমর্থক আহত শাওন ভূইয়ার বাবা মানিক ভূইয়া বাদী হয়ে মোশারফ হোসেন তোতা মাঝিকে প্রধান আসামি করে ১৩ জনের বিরুদ্ধে অপর একটি মামলা দায়ের করেন। এদিকে আলমগীর হাওলাদারের সমর্থক সদর উপজেলা যুবলীগের সভাপতি বিল্লাল হোসেনের বাবা লুৎফর শেখ বাদী হয়ে দিপু মিয়াকে প্রধান আসামি করে ১৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। পালং থানার ওসি মো. রবিউল আলম বলেন, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২১০০ ঘ.