২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষে আহত ১০

হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2011, 10:35 AM

Updated : 24 Aug 2022, 02:49 PM

হবিগঞ্জ, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। কলেজে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো নিয়ে রোববার দুপুর ১২টার দিকে দু'পক্ষের সংঘর্ষ ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। সদর থানার ওসি শেখ কবিরুল ইসলাম সাংবাদিকদের জানান, নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে ছাত্রদল নেতাকর্মীরা কলেজের অফিস কক্ষের সামনে থেকে মিছিল বের করে। কিছুক্ষণ পরেই কে বা কারা ১০/১২টি ককটেল বিষ্ফোরণ ঘটায়। এর পরেই ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয়পক্ষের ১০ জন আহত হয়েছে বলে শিক্ষার্থীরা জানিয়েছে। ওসি বলেন, "পুলিশ কলেজে গিয়ে উভয় দলের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীদের কলেজ থেকে বের করে দেয়।" তিনি বলেন, "সংঘর্ষের সময় কয়েকটি চকলেট বোমা বা পটকা জাতীয় জিনিসের বিষ্ফোরণ ঘটেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৬৩৫ ঘ.