২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৯০ ইউপি নির্বাচনে মঙ্গলবার ভোট

বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের ২৪ উপজেলার ১৯০ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রচারণার সময় শেষ রোববার দিবাগত রাত ১২টায়। মঙ্গলবার এসব ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2011, 04:23 PM

Updated : 24 Aug 2022, 02:46 PM

ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের ২৪ উপজেলার ১৯০ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রচারণার সময় শেষ রোববার দিবাগত রাত ১২টায়। মঙ্গলবার এসব ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে। পর্যায়ক্রমে বাকি ইউনিয়নগুলোর প্রার্থীদের প্রচারণাও ভোটের ৩২ ঘণ্টা আগে শেষ হবে। দেশের উপকূলীয় ৪৬৮টি ইউনিয়ন পরিষদে পর্যায়ক্রমে ২৯ মার্চ থেকে ভোট শুরু হয়ে চলবে ৩ এপ্রিল পর্যন্ত। নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন রোববার কমিশন কার্যালয়ে সাংবাদিকদের জানান, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটারদের নির্বিঘে