২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সংবিধান মেনে ধর্মভিত্তিক রাজনীতি চলবে'

সংবিধান মেনে ধর্মভিত্তিক রাজনীতিতে কোনো বাধা থাকবে না বলে জানিয়েছেন সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির কো চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2011, 11:51 AM

Updated : 24 Aug 2022, 02:42 PM

ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান মেনে ধর্মভিত্তিক রাজনীতিতে কোনো বাধা থাকবে না বলে জানিয়েছেন সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির কো চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত। বুধবার কমিটির দশম বৈঠক শেষে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। বৈঠকে সংবিধানের মৌলিক অধিকারের অধ্যায় পর্যন্ত পর্যালোচনা হয়েছে জানিয়ে কমিটির সভাপতি বলেন, "মৌলিক অধিকার পর্যন্ত আমাদের কঠিন আলোচনা হয়েছে। আমরা কারো রাজনৈতিক অধিকার কেড়ে নিতে চাই না। বিদ্যমান ধর্মভিত্তিক রাজনৈতিক দল যারা আছে; সংবিধানের আলোকে তাদের চলতে হবে।" সুরঞ্জিত বলেন, "দলের গঠনতন্ত্র সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশের সঙ্গে সাংঘর্ষিক হলে নিবন্ধিত রাজনৈতিক দলের ক্ষেত্রে নির্বাচন কমিশন এবং ধর্মের অপব্যবহার ও জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ততা থাকলে সরকার ওই দলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।" আদালতের রায়ে 'যা-ই' থাকুক না কেনো সংবিধান সংশোধনের মাধ্যমে ৩৮ অনুচ্ছেদে একটি শর্ত (প্রোভাইসো) যোগ করে ধর্মের অপব্যবহার ও জঙ্গিবাদে সম্পৃক্ততার সুযোগ আছে- এমন সমিতি, সংঘ ও রাজনৈতিক দলকে নিরুৎসাহিত করা হবে বলে জানান তিনি। ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করা হচ্ছে কি না জানতে চাইলে কো চেয়ারম্যান বলেন, "বিদ্যমান রাজনৈতিক দল যারা আছে, যারা ইসির কাছে নিবন্ধিত হয়েছে তারা রাজনীতি করতে পারবে। তাদের গঠনতন্ত্র সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।" সুরঞ্জিত বলেন, "জঙ্গিবাদ দেশে একটি নতুন মাত্রা। আগে রাজনৈতিক দলেও বিষয়টি ছিল না। জঙ্গিবাদের বিরুদ্ধে সংবিধানে নির্দেশনা দেওয়া হবে। "সংবিধানের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়ন করতে হলে ধর্মের কোনো অপব্যবহার করা যাবে না। সা