ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারাবন্দি সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরী বৃটিশ সরকার ও জাতীয় সংসদের স্পিকারকে কীভাবে চিঠি পাঠালেন তা তদন্তের জন্য আরো এক সপ্তাহ সময় নিয়েছে তদন্ত কমিটি।
কমিটির আহ্বায়ক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল খান চৌধুরী মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এক সপ্তাহের মধ্যে এ তদন্ত শেষ হবে।"
বিষয়টি তদন্তের জন্য ১ মার্চ তিন সদস্যের এই কমিটি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রতিবেদন দেওয়ার জন্য দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছিল কমিটিকে।
কারাগারে আটক বিএনপি নেতা ও সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী কীভাবে কারাগার থেকে চিঠি পাঠালেন- তা কমিটিকে তদন্ত করতে বলা হয়েছিল।
তদন্তের বিষয়ে অতিরিক্ত সচিব ইকবাল খান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সংসদে যোগ দেওয়ার আগ্রহ দেখিয়ে সালাহউদ্দিন কাদের স্পিকারকে যে চিঠি পাঠিয়েছিলেন তাতে কারা কর্তৃপক্ষের সই আছে। এ চিঠি অনুমতি নিয়েই পাঠানো হয়েছে।"
তবে সালাউদ্দিন কাদের বিট্রিশ সরকারের কাছে সত্যিই চিঠি পাঠিয়েছিলন কি-না, পাঠিয়ে থাকলে তা কীভাবে পাঠানো হলো- এ বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে বলে অতিরিক্ত সচিব জানান।
তিনি বলেন, ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ানে ওই চিঠির বিষয়ে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তাতেও উল্লেখ করা হয়নি কীভাবে এ চিঠি পাঠানো হয়েছিল।
সালাউদ্দিন কাদের চৌধুরীর ব্যক্তিগত সহকারী মাহবুব হাসান গত ১ মার্চ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে ফাইয়াজ কাদের চৌধুরীর ব্রিটিশ আইনজীবী ফিল শিনার স
bdnews24