২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেন্দীগঞ্জের একটি কেন্দ্রে পুনঃনির্বাচন ২০ মার্চ

অনিয়ম ও সহিংস ঘটনায় স্থগিত বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভার একটি কেন্দ্রে ২০ মার্চ পুনঃনির্বাচন অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2011, 04:30 PM

Updated : 24 Aug 2022, 02:41 PM

বরিশাল, মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনিয়ম ও সহিংস ঘটনায় স্থগিত বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভার একটি কেন্দ্রে ২০ মার্চ পুনঃনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সচিবলায়ের সিনিয়র সহকারী সচিব (পৌর-১) মো. আব্দুল বাতেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। গত ১৩ জানুয়ারি মেহেন্দীগঞ্জ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। অফিস আদেশে বলো হয়, নির্বাচনে অনিয়ম ও সহিংস ঘটনায় ১ নম্বর ওয়ার্ডের চরহোগলা কওমী মাদ্রাসা কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল। ওইদিন কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার মজিবুল আহসান জানান, দুপুর ৩টার দিকে ক্ষমতাসীন দলের কয়েকজন অপরিচিত সমর্থক মেয়র ও কাউন্সিল পদের ১টি করে ব্যালটবই ছিনিয়ে নিয়েছে। এই কারণে পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার বদরুল হক কেন্দ্রটির ভোট গ্রহণ ও গণনা স্থগিত করেন। এই কেন্দ্রের ভোট মেয়র পদে কোনো প্রভাব সৃষ্টি করবে না বলে কামাল উদ্দিন খানকে নির্বাচনের দিনই মেয়র ঘোষণা করা হয়। মেহেন্দীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বদরুল হক বলেন, ওই ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে চারজন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে চারজন নির্বাচন করেন। কেন্দ্রটিতে মোট ভোটার দুই হাজার ৫২৮ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০৩ ঘ.