ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে মুহাম্মদকে ইউনূসকে অপসারণের সরকারি পদক্ষেপের বিরুদ্ধে চট্টগ্রামে আন্দোলনের ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বিএনপি নেতা মওদুদ আহমদ বলেছেন, গ্রামীণ ব্যাংক 'কুক্ষিগত' করতে চায় সরকার। ইউনূসকে অপসারণের ফলে গ্রামীণ ব্যাংক অস্তিত্বের সঙ্কটে পড়বে।
জাতীয় প্রেসক্লাবে রোববার এক গোলটেবিল আলোচনায় চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি খসরু তার জেলায় ইউনূসের পক্ষে কর্মসূচি পালনের ঘোষণা দেন। নোবেলজয়ী ইউনূসের বাড়িও চট্টগ্রামে।
কর্মসূচির মধ্যে মানববন্ধন, কালো পতাকা মিছিল ও হরতালও থাকবে বলে আভাস দেন খসরু। তবে কবে কর্মসূচি পালিত হবে তা বলেননি তিনি।
আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ বলেন, "গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ড. ইউনূসকে অপসারণ করে ব্যাংকটিতে সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চলছে। তা করা হলে প্রতিষ্ঠানটি ধ্বংস হয়ে যেতে পারে।"
পদে থাকার নির্ধারিত বয়সসীমা ছাড়িয়ে যাওয়ার কারণ দেখিয়ে গত ২ মার্চ নোবেলজয়ী ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে অপসারণ করে কেন্দ্রীয় ব্যাংক।
এর বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করেও হেরে যান ইউনূস। তবে তার বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছেন তিনি।
আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা ইউনূসের সমালোচন্য়া মুখর হলেও বিএনপি ইউনূসের পক্ষে অবস্থান নিয়েছে। ইউনূসকে অপসারণের প্রতিবাদ জানিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিবৃতিও দিয়েছেন।
স্বাধীনতা ফোরাম নামে একটি সংগঠন 'ড. মুহাম্মদ ইউনূসের অপসারণ ও জাতীয় মর্যাদা' শীর্ষক ওই গোলটেবিলের আয়োজন করে।
এতে মওদুদ, আমীর খসরু ছাড়াও বক্তব্য রাখেন কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, অধ্যাপক মনিরুজ্জামান মিঞা, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমতউল্লাহ প্রমুখ।
মওদুদ বলেন, "নারীর ক্ষমতায়নে ব্যাংকটির (গ্রামীণ) অবদান রয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় ব্যাংকটি চললে তা আরো ভালোভাবে চলবে।"
গ্রামীণ ব্যাংকে সরকারের অংশীদারিত্ব রয়েছে শুরু থেকে। শুরুতে সরকারের মালিকানা ৬৫ শতাংশ থাকলেও বর্তমানে তা ২৫ শতাংশ।
প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নাম উল্লেখ না করে মওদুদ বলেন, "গ্রামীণ ব্যাংকের পদ থেকে ইউনূস সাহেবকে সরিয়ে দেওয়া হয়েছে। কারণ বিশ্বে বাংলাদেশকে নতুনভাবে পরিচয় করিয়ে দেওয়ায় ইউনুসের প্রতি তার (হাসিনা) ঈর্ষা হয়েছে।"
"বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইউনূস সেন্টার খোলা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোতে ক্ষুদ্রঋণের ওপর কোর্স পড়ানো হয়। এটা বড় মর্যাদার ব্যাপার। তা সরকারের কর্তাব্যক্তিদের পছন্দ হয়নি", বলেন তিনি।
আমীর খসরু বলেন, "স
bdnews24