২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে আ'লীগের পাল্টা কমিটি

কেন্দ্র থেকে কমিটি গঠনের ১৫ দিনের মাথায় রোববার রংপুরে আওয়ামী লীগের পাল্টা জেলা ও মহানগর কমিটি গঠন করেছে দলের একটি অংশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2011, 02:25 PM

Updated : 24 Aug 2022, 02:39 PM

রংপুর, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেন্দ্র থেকে কমিটি গঠনের ১৫ দিনের মাথায় রোববার রংপুরে আওয়ামী লীগের পাল্টা জেলা ও মহানগর কমিটি গঠন করেছে দলের একটি অংশ। সোমবার বিকালে নতুন কমিটির নেতাদের নিয়ে দলের ওই অংশটি মোটরসাইকেল শোভাযাত্রা ও সমাবেশ করেছে। এই পাল্টা কমিটি গঠনকে কেন্দ্র করে মহনগরীতে উত্তেজনা সৃষ্টি হয়েছে। গত ২২ ফেব্র"য়ারি কাউন্সিল ছাড়াই ঢাকা থেকে জেলা ও মহানগর আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। ওই কমিটির পদবঞ্চিত ও সম্মানজনক পদ না পাওয়া নেতারা রোববার গভীর রাতে জেলা আইনজিবী সমিতি মিলনায়তনে পাল্টা কমিটি গঠন করেন। জেলা ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের প্রায় দুইশ' নেতাকর্মীর উপস্থিতিতে ইলিয়াছ আহাম্মেদকে সভাপতি, দেলোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে রংপুর জেলা এবং দেলোয়ার হোসেন তালুকদারকে সভাপতি ও রফিকুল ইসলাম দুলালকে সাধারণ সম্পাদক করে মহানগর কমিটি গঠন করা হয়। এ কমিটির নেতাকর্মীরা সোমবার বিকালে একটি মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা স্কুলের কাছে একটি সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন- পাল্টা জেলা কমিটির সভাপতি ইলিয়াছ আহাম্মেদ ও মহানগর সভাপতি দেলোয়ার হোসেন তালুকদার। বক্তব্যে তারা বলেন, নেতাকর্মীদের মতামতকে উপেক্ষা করে কেন্দ্র থেকে যে কমিটি গঠন করা হয়েছে তা নেতাকর্মীরা মানে না। এ ব্যাপারে কেন্দ্র ঘোষিত জেলা কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু বলেন, পাল্টা কমিটি গঠনের কথা তিনি শুনেছেন। তবে কোনো মন্তব্য করতে রাজি হননি। কেন্দ্র ঘোষিত মহানগর কমিটির সভাপতি সাফিয়ার রহমান বলেন, ইলিয়াছ ভাইয়ের মতো নেতারা পাল্টা কমিটি গঠন করায় আমরা হতাশ হয়েছি। ঢাকা থেকে করে দেওয়া কমিটির পুর্ণাঙ্গ তালিকা এবং তার অনুমোদন শিগগিরই জানানো হবে বলেও তিনি জানান। কেন্দ্র ঘোষিত জেলা কমিটির সভাপতি আবুল মনসুর আহাম্মেদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু এবং মহানগর কমিটির সভাপতি শফিয়ার রহমান ও সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল। গত শনিবার কেন্দ্র ঘোষিত কমিটিতে সম্মান জনক পদ না পাওয়া এবং বঞ্চিতরা গত শনিবার রংপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ওই কমিটি বাতিলের দাবি জানিয়েছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২৩ ঘ.