২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রীসেবা উন্নত করার দাবিতে সিপিবি'র রেলযাত্রা

বাংলাদেশ রেলওয়ের আধুনিকায়ন ও এর সেবার মান উন্নত করার দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) শুক্রবার রেলযাত্রার আয়োজন করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2011, 02:23 PM

Updated : 24 Aug 2022, 02:37 PM

চট্টগ্রাম, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বাংলাদেশ রেলওয়ের আধুনিকায়ন ও এর সেবার মান উন্নত করার দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) শুক্রবার রেলযাত্রার আয়োজন করে। সকালে চট্টগ্রাম রেল স্টেশন চত্বরে সমাবেশের মধ্য দিয়ে সিপিবি, চট্টগ্রাম জেলা শাখা আয়োজিত এ কর্মসূচি শুরু হয়। সিপিবি'র শতাধিক নেতা-কর্মী এ রেলযাত্রায় অংশ নেন। তারা সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেসে করে চট্টগ্রাম থেকে আখাউড়া পর্যন্ত গিয়ে আবার ফিরে আসেন। যাত্রাপথে ফেনী, কুমিল্লা, লাকসাম, আখাউড়াসহ পাঁচটি রেল স্টেশনে পৃথক সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা জনগণের অন্যতম সাশ্রয়ী বাহন হিসেবে রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ রেলওয়েকে গড়ে তোলার দাবি জানান। নেতৃবৃন্দ বিশ্বব্যাংকসহ দেশি-বিদেশি 'লুটেরাদের' কথিত ষড়যন্ত্রে রেলওয়েকে সংকোচনের প্রতিবাদ জানিয়ে ট্রেনের সময় ব্যবস্থাপনা ও যাত্রীসেবার মান উন্নত করারও দাবি জানান। এসব কর্মসূচিতে বক্তব্য রাখেন সিপিবি চট্টগ্রাম জেলা শাখার সভাপতি মৃণাল চৌধুরী, সাধারণ সম্পাদক শাহ আলম, সম্পাদকমণ্ডলীর সদস্য অমৃত বড়