২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শামীম ওসমানের জামিন

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতা শামীম ওসমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2011, 09:21 AM

Updated : 24 Aug 2022, 02:36 PM

ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতা শামীম ওসমান। ২০০৭ সালের ২৭ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় দুর্নীতি দমন কমিশনের দায়ের করা একটি মামলায় আদালতে হাজির হয়ে জামিন চান শামীম ওসমান। তাকে এ মামলায় তিন মাসের জামিন দেওয়া হয়। মঙ্গলবার বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর বেঞ্চ এ রায় দেন। দুদকের উপ-পরিচালক বেনজির আহমেদ শামীম ওসমানের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেছিলেন। ওই মামলায় তিনি ছাড়াও তার স্ত্রী সালমা ওসমানকেও আসামি করা হয়েছিল। শামীম ওসমানের পক্ষে শুনানি করেন গোলাম কিবরিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমইউএস/এমআই/১৫২০ ঘ.