ঢাকা, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোমবার বিএনপি'র হরতালে পল্টন থানা এলাকায় পুলিশের কাজে বাধা দেওয়া, গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাত ১৫-১৬শ জনকে আসামি করে মামলা হয়েছে।
সোমবার রাতে পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো.জসিম উদ্দিন মামলাটি দায়ের করেন।
পল্টন থানার উপ-পরিদর্শক ফৌজিয়া খানম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মামলায় আসামিদের কারো নাম উল্লেখ করা হয়নি।"
এ মামলায় এ পর্যন্ত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেবি/পিডি/১৭২৩ ঘ.
bdnews24