ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর ভাষণের প্রতিক্রিয়ায় বিএনপি নেতা মওদুদ আহমেদ বলেছেন, বিরোধী দল কেন সংসদে যেতে পারছে না তা তিনি [প্রধানমন্ত্রী] বলেননি।
সংসদে দায়িত্ব পালনে বিরোধী দল ব্যর্থ হয়েছে- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ বলেন, "এটা সঠিক নয়। সংসদে বিরোধী দলকে কথা বলতে দেওয়া হয় না। কেবল বিরোধী দলের বিরুদ্ধে মিথ্যাচার ও কটূক্তি করা হয়।
বৃহস্পতিবার রাতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা বলেন মওদুদ।
২০০৮ সালের ২৯ ডিসেম্বর সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকার নিরঙ্কুশ বিজয়ী হওয়ার পর ২০০৯ সালের ৬ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠন করেন। সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ টেলিভিশন ও বেতারে প্রধানমন্ত্রীর ভাষণ স
bdnews24