রাজশাহী বিশ্ববিদ্যালয়, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-ছাত্র শিবির সংঘর্ষের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সোমবার ছাত্র শিবিরের দুই কর্মীকে আটক করেছে পুলিশ।
বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রকলা ভবন থেকে দুপুরে মার্কেটিং বিভাগের চতুর্থবর্ষের ছাত্র আরিফুল ইসলাম ও আব্দুল কাদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়, তারা দু'জন সকাল ১০টায় চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা দিতে কেন্দ্রে আসে। পরীক্ষা শেষে দুপুর ১টায় তাদের আটক করা হয়।
মতিহার থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ চন্দ্র দেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আটককৃতদের থানায় জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
গত ৮ ফেব্র"য়ারি গভীর রাতে ছাত্রলীগ-ছাত্র শিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন খুন হয়। পুলিশ বলেছে, শিবিরের হামলায় ফারুক মারা গেছেন।
এসব ঘটনায় মতিহার থানায় ১৪টি মামলায় রাজশাহীতে জামায়াতে ও ছাত্র শিবিরের দুই শতাধিক নেতাকর্মী গ্রেপ্তার হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমএসবি/১৮১৫ ঘ.
bdnews24