২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংসদ গোলাম রেজার সনদ চেয়েছে আদালত

জাতীয় পার্টির সাংসদ এইচ এম গোলাম রেজার উচ্চ মাধ্যমিক পাসের সনদ উপস্থাপনে সোমবার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2010, 01:40 PM

Updated : 25 Aug 2022, 06:28 PM

ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় পার্টির সাংসদ এইচ এম গোলাম রেজার উচ্চ মাধ্যমিক পাসের সনদ উপস্থাপনে সোমবার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সাতক্ষীরা-৪ আসনের ওই সাংসদ সনদ উপস্থাপনে ব্যর্থ হলে তার সংসদ সদস্য পদ কেন বাতিল করা হবে না তাও জানতে চেয়েছে হাইকোর্ট। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা ও গোলাম রেজাসহ ছয়জনকে আগামী চার সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে। সোমবার বিচারপতি মামনুর রহমান ও বিচারপতি সৈয়দা আফসার জাহানের বেঞ্চ সাতক্ষীরার গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ই এম শফিউল আজমের করা রিট আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেয়। গতবছর করা ওই রিট আবেদনে বলা হয়, সাংসদ গোলাম রেজা নির্বাচন কমিশনে মিথ্যা তথ্য দিয়েছেন। শিক্ষাগত যোগ্যতা হিসাবে তিনি উচ্চমাধ্যমিক পাস উল্লেখ করেছেন। তবে হারিয়ে যাওয়ার কথা বলে নির্বাচন কমিশনে পাসের সনদ জমা দেননি তিনি। রিট আবেদনে দাবি করা হয়, গোলাম রেজা অষ্টম শ্রেণী পাস। গোলাম রেজার সদস্যপদ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কিছু করার নেই বলে গত ২ অগাস্ট জানায় নির্বাচন কমিশন (ইসি। হলফনামায় গোলাম রেজার শিক্ষাগত যোগ্যতার তথ্য গোপন বিষয়ে হাইকোর্টের রায় বাস্তবায়ন নিয়ে গত ২৭ জুলাই এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। কারণ মনোনয়নপত্র বাছাই ও পরবর্তী সময়ে ওই বিষয়ে ইসিতে কোনো আপত্তি বা আপিল হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/পিডি/১৯২৫ ঘ.