ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান সংশোধনে সর্বদলীয় সংসদীয় কমিটি গঠনের উদ্যোগকে 'সংবিধান ও কার্যপ্রণালী বিধি বর্হিভূত' বলে অভিহিত করেছে বিএনপি।
বুধবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন প্রস্তাবিত এ ধরনের কমিটি গঠনের বৈধতা নিয়ে এই প্রশ্ন তোলেন।
বিএনপি মহাসচিব বলেন, "সংসদের প্রধান হুইপ আব্দুস শহীদের পাঠানো চিঠিতে সংবিধান সংশোধনের জন্য সংসদীয় কমিটি গঠনে বিএনপি থেকে একজনের নাম চাওয়া হয়েছে। কার্যপ্রণালী বিধিতে সংবিধান সংশোধনে এ ধরনের সংসদীয় কমিটি গঠনের কোনো বিধান নেই। এটি কার্যপ্রণালী বিধি ও সংবিধান পরিপ
bdnews24