ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-জনগণকে মুক্তি দিতে আন্দোলনের সময়ের জন্য অপেক্ষা করতে হবে বলেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার রাতে ঢাকা আইনজীবী সমিতির নতুন সভাপতি সানাউল্লাহ মিয়ার নেতৃত্বে জাতীয়তাবাদী প্যানেলে নির্বাচিত নেতারা ও আইনজীবী ফোরামের নেতারা তার সঙ্গে দেখা করলে তিনি একথা বলেন।
খালেদা জিয়া বলেন, ''মহাজোট সরকার মহাব্যর্থ হয়েছে। জনগণ বিপদ ও হতাশার মধ্যে আছে। তাই আন্দোলনের মাধ্যমে জনগনকে মুক্তি দিতে হবে। আন্দোলনের সময়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে।''
খালেদার গুলশানের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠান হয়।
স
bdnews24