ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পৌরসভা নির্বাচনে দলীয় কারণে কোনো সহিংস ঘটনা ঘটলে সমর্থিত প্রার্থীকে তার দায় নিতে হবে বলে জানিয়েছেন এক নির্বাচন কমিশনার।
নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন রোববার সাংবাদিকদের বলেন, "রাজনৈতিক কর্মসূচি বা দলীয় সমর্থন বন্ধ করতে পারি না আমরা। তবে এ সমর্থন নিয়ে কোনো সহিংসতা হলে সংশ্লিষ্ট প্রার্থীকে দায় নিতে হবে।"
দায়ী প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
প্রধান রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে পৌর নির্বাচনে প্রার্থীদের সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে।
দলীয় সমর্থন বা কর্মসূচি দিয়ে প্রার্থী ও ভোটারদের প্রচারে কোনো বিঘ
bdnews24