জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চ শিক্ষার মান নিয়ে হতাশা প্রকাশ করে এ অবস্থা থেকে উত্তরণে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।
"আমরা কি অতীতের শিক্ষার মান ধরে রাখতে পারছি না; না কি বিশ্বে জ্ঞান-বিজ্ঞানে প্রতিনিয়ত যে উত্তরণ ঘটছে, তার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছি না", শনিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রশ্ন রাখেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, শিক্ষার মান নিয়ে আজ নানা প্রশ্ন উঠছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলনামূলকভাবে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো পিছিয়ে পড়ছে। কিন্তু বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার গুণগত মানোন্নয়নের বিকল্প নেই।
উচ্চ শিক্ষার মান বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তনে মোট ৩ হাজার ৯০২ জনকে সনদ এবং ভালো ফলাফলের জন্য ১৬ জনকে স্বর্ণপদক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের আচার্য জিল্লুর রহমান।
সমাবর্তনে সভাপতির বক্তব্যে সনদপ্রাপ্তদের উদ্দেশে তিনি বলেন, "শিক্ষার লক্ষ্য নিজে আলোকিত হওয়া এবং অন্যদেরও আলোকিত করা। আজ তোমরা যে প্রজ্বলিত মশাল নিয়ে যাচ্ছ, তার আলো ছড়িয়ে দেবে বাংলার প্রতিটি প্রান্তরে; দূর করবে দীনতা, হীনতা।"
সমাবর্তন বক্তা প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলাম বলেন, "শুধু দালানকোঠা দিয়ে বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে না। দালানকোঠা জেলখানাতেও থাকে আবার বিশ্ববিদ্যালয়েও থাকে। এক দালান মানুষকে বন্দি রাখে, আরেক দালান মানুষকে মুক্ত করে।"
বিশ্ববিদ্যালয়ে অর্জিত জ্ঞান জাতির কল্যাণে কাজে লাগাতে সনদপ্রাপ্তদের প্রতি আহ্বান জানান তিনি।
তাফাজ্জাল ইসলাম বলেন, "প্রাতিষ্ঠানিক শিক্ষার সর্বে
bdnews24