২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াজেদ মিয়ার অবস্থার অবনতি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী এম এ ওয়াজেদ মিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। অসুস্থ স্বামীকে দেখতে বুধবার দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে গিয়েছেন প্রধানমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2009, 09:03 AM

Updated : 26 Aug 2022, 11:25 AM

ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী এম এ ওয়াজেদ মিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। অসুস্থ স্বামীকে দেখতে বুধবার দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে গিয়েছেন প্রধানমন্ত্রী। পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান ওয়াজেদ মিয়া দীর্ঘ দিন ধরে কিডনির সমস্যাসহ হৃদরোগ ও শ্বাস কষ্টে ভুগছেন। স্কয়ার হাসপাতালের চিকিৎসক ডা. সানোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অবস্থার অবনতি হওয়ায় তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছিল। তার বর্তমান অবস্থা স্থিতিশীল।" কিছু দিন আগে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ওয়াজেদ মিয়ার এনজিওপ্লাস্টি হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এজে/জিএনএ/১৫০৫ ঘ.