ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহ দমনে সরকারের কার্যক্রমের ব্যাপারে সংসদে খালেদা জিয়ার সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরিণতির কথা ভেবেই সেনাবাহিনীকে অভিযান চালাতে বলা হয়নি। (বিস্তারিত আসছে)
বিডিআর বিদ্রোহ, নির্বাচনী প্রতিশ্র"তি আর নিজ নিজ সরকারের সাফল্য-ব্যর্থতাসহ বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার মধ্যে প্রাণবন্ত বিতর্ক হয় এদিন।
বিডিআর বিদ্রোহ দমনের ব্যাপারে বিরোধী দলীয় নেত্রীর নানা অভিযোগের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের অবস্থান তুলে ধরেন।
হাসিনা পাল্টা প্রশ্ন তোলেন,"সেনাবাহিনী নিরপেক্ষ ভূমিকা নিয়ে নির্বাচনে সহায়তা করেছিল বলেই কি তাদের হত্যা করা হয়েছে?"
বিরোধীদলীয় নেত্রীর প্রতি ইঙ্গিত করে হাসিনা বলেন,"সেনাবাহিনীকে আক্রমণ করতে বলিনি। এটা করলে কী অবস্থা হতো সেটা কি তিনি ভেবেছেন?"
প্রধানমন্ত্রী বলেন, "তিনি (খালেদা) অনেক খবর রাখেন। কিন্তু বিডিআর এর কাছে কোন ভারী অস্ত্র ছিলো না এ কথাটা কি ঠিক? সেখানে হেলিকপ্টার পাঠানো হয়েছিলো, তারা হেলিকপ্টারে গুলি চালায়।"
তিনি খালেদাকে উদ্দেশ করে প্রশ্ন রাখেন, "সাড়ে ন'টায় যখন গোলাগুলি শুরু হলো তখন ক্যান্টনমেন্টের বাড়ি ছেড়ে তিনি কোথায় চলে গিয়েছিলেন?"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এএনএস/এইচএ/এসকে/২০২১ঘ.
bdnews24