২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর-৬ আসনে আ. লীগের আবুল কালাম নির্বাচিত

জাতীয় সংসদের উপ-নির্বাচনে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে আওয়ামী লীগের আবুল কালাম আজাদ নির্বাচিত হয়েছেন। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে তিনি ৭৬ হাজার ৮২৪ ভোটে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2009, 04:28 PM

Updated : 26 Aug 2022, 11:16 AM

রংপুর, এপ্রিল ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় সংসদের উপ-নির্বাচনে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে আওয়ামী লীগের আবুল কালাম আজাদ নির্বাচিত হয়েছেন। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে তিনি ৭৬ হাজার ৮২৪ ভোটে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করেছেন। জেলা নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র রায় বলেন, মোট ৯৮টি কেন্দ্রের সবকটির ফলাফলে আবুল কালাম আজাদ (নৌকা) পেয়েছেন ১ লাখ ১২ হাজার ৭২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নূর মোহাম্মদ মণ্ডল (ধানের শীষ) পেয়েছেন ৩৫ হাজার ৮৯৭ ভোট। এ আসনে মোট ভোটার দুই লাখ ৩৬ হাজার ৮২২ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২২২ ঘ.