২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কওমি মাদ্রাসাকে শিক্ষা মন্ত্রণালয়ে আনার চিন্তায় সরকার

সরকার কওমি মাদ্রাসাগুলোকে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে আনার চিন্তা করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। বুধবার বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই) এ আয়োজিত সন্ত্রাসবিরোধী এক কর্মশালা শেষে সাংবাদিকদের তিনি বলেন, "কওমি মাদ্রাসাগুলোকে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে আনার চিন্তা করছে সরকার। তারা বিধি অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে আসলে সরকারি সাহায্য সহযোগিতা পাবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2009, 08:25 AM

Updated : 26 Aug 2022, 11:16 AM

ঢাকা, এপ্রিল ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার কওমি মাদ্রাসাগুলোকে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে আনার চিন্তা করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। বুধবার বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই) এ আয়োজিত সন্ত্রাসবিরোধী এক কর্মশালা শেষে সাংবাদিকদের তিনি বলেন, "কওমি মাদ্রাসাগুলোকে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে আনার চিন্তা করছে সরকার। তারা বিধি অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে আসলে সরকারি সাহায্য সহযোগিতা পাবে।" তিনি বলেন, "বর্তমান সরকার '৭২ এর সংবিধানে ফেরত যাবে, যা '৭৫ এর সামরিক শাসন ব্যাহত করেছিল। '৭২ এর সংবিধানে ফেরত গেলে ধর্মভিত্তিক রাজনৈতিক কোন সংগঠন থাকবে না।" আইনমন্ত্রী বলেন, "সরকার মানি লন্ডারিং আইন পুনরায় বিবেচনার কথা ভাবছে। এর ফলে জঙ্গি সংগঠনের অর্থায়ন রোধ করা সম্ভব হবে।" এর আগে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি বলেন, "এ রকম কর্মশালার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ সুপারিশ বেরিয়ে আসবে, যা সরকারের সন্ত্রাস মোকাবিলায় অত্যন্ত সহায়ক হবে।" অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাবেক আইজি ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ এস এম শাহজাহান এবং বিইআই'র সভাপতি ফারুক সোবহান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এফএফ/এজে/জিএনএ/১৪৩৬ ঘ.