ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টার বিরুদ্ধে অপপ্রচার চলছে দাবি করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, তৌফিক ই ইলাহী চৌধুরীর সততা নিয়ে কোনো প্রশ্ন নেই।
মঙ্গলবার শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে এক বৈঠকে মন্ত্রী একথা বলেন।
অর্থমন্ত্রীর দাবি, উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আর রাজনৈতিক মহলের সঙ্গে সংবাদপত্রও এতে জড়িত।
মুহিত বলেন, "তৌফিক ই ইলাহী সততার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তত্ত্বাবধায়ক সরকারের সময় তাকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে বলা হয়েছিলো। কিন্তু তিনি (তৌফিক) তা না করায় তাকে মামলার আসামি করা হয়। জেলে পুরো নির্যাতন করা হয়।"
জ্বালানি উপদেষ্টা তৌফিকের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ এনে স
bdnews24