২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে আওয়ামী লীগ নেতা জয়ী

ঢাকা জেলার পাঁচ উপজেলার মধ্যে একটির বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার রাতে সহকারী রিটার্নিং অফিসার রাব্বী মিয়া বেসরকারি ফল ঘোষণা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2009, 12:04 AM

Updated : 26 Aug 2022, 10:58 AM

ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা জেলার পাঁচ উপজেলার মধ্যে একটির বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার রাতে সহকারী রিটার্নিং অফিসার রাব্বী মিয়া বেসরকারি ফল ঘোষণা করেন। ফলাফল অনুযায়ী সাভার উপজেলায় ছাতা প্রতীকে এক লাখ ৪০ হাজার ৪৪৩ ভোট পেয়ে আওয়ামী লীগ নেতা ফিরোজ কবীর বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একই দলের আব্দুর রাজ্জাক চাকা প্রতীক নিয়ে পেয়েছেন ৮২ হাজার ৭৫৮ ভোট। ভাইস চেয়ারম্যান পদে আব্দুল গণি (বই) ৯১ হাজার ৩২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী আব্দুল আউয়াল বাঘ প্রতীক নিয়ে পেয়েছেন ৭৯ হাজার ৭০ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আম প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন রোকেয়া হক। তিনি মোট এক লাখ ৩৯ হাজার ৫৯৪ ভোট পেয়েছেন। প্রতিদ্বন্দ্বী মিনি আক্তার হাঁস প্রতীক নিয়ে পেয়েছেন ৮৯ হাজার ৯২১ ভোট। এ উপজেলায় ভোট পড়ার হার ৩৯ দশমিক ৭৪ ভাগ বলে জানান সহকারী রিটার্নিং অফিসার। দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ ও ধামরাই উপজেলা ফলাফল রাত সাড়ে ৫টা পর্যন্ত পাওয়া যায়নি। বৃহস্পতিবার সারাদেশে একযোগে উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ হয়। এটা দেশের তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচন। গোলযোগের কারণে ৪৮১টি উপজেলার মধ্যে ছয়টিতে নির্বাচন স্থগিত করা হয়েছে। এগুলো হল- খাগড়াছড়ির দীঘিনালা, কক্সবাজারের উখিয়া, কুমিল্লার বরুড়া, লক্ষ্মীপুরের রামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া সদর ও সিরাজগঞ্জের বেলকুচি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমএসবি/০৫৫৫ ঘ.