২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রিসভার তালিকা নিয়ে সচিব বঙ্গভবনে

নতুন মন্ত্রিসভার সদস্যদের তালিকা নিয়ে মঙ্গলবার বিকালে বঙ্গভবনে গেছেন মন্ত্রিপরিষদ সচিব মো. আব্দুল আজিজ। তবে তালিকায় কাদের নাম রয়েছে- সে বিষয়ে মুখ খোলেননি তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2009, 10:31 AM

Updated : 26 Aug 2022, 10:54 AM

ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন মন্ত্রিসভার সদস্যদের তালিকা নিয়ে মঙ্গলবার বিকালে বঙ্গভবনে গেছেন মন্ত্রিপরিষদ সচিব মো. আব্দুল আজিজ। তবে তালিকায় কাদের নাম রয়েছে- সে বিষয়ে মুখ খোলেননি তিনি। আওয়ামী লীগ নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভা সন্ধ্যায় শপথ নিতে যাচ্ছে। দরবার হলে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ করাবেন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ। শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি ইতোমধ্যে চূড়ান্ত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিসভার সদস্যদের বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে কঠোর গোপনীয়তা অবলম্বন করা হচ্ছে। সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারাও এ বিষয়ে কিছু বলতে চাইছেন না। মন্ত্রিপরিষদ সচিব আব্দুল আজিজ বিকাল ৪টায় সচিবালয় থেকে বঙ্গভবন রওনা হন। নতুন মন্ত্রিসভার সদস্যদের তালিকা সম্বলিত ফাইল ছিল তার সঙ্গে। মন্ত্রীদের তালিকায় কাদের নাম রয়েছে- সাংবাদিকরা জানতে চাইলে সচিব মুখ খোলেননি। তবে ভাবী প্রধানমন্ত্রীর বুধবারের কর্মসূচি চূড়ান্ত হয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, "প্রধানমন্ত্রী কালকের (বুধবার) কর্মসূচি চূড়ান্ত হয়েছে। তিনি প্রথমে ধানমণ্ডিতে বঙ্গবন্ধু ভবনে যাবেন। এরপর যাবেন সাভারে জাতীয় স্মৃতিসৌধে। তারপর তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবেন।" সরকারি পরিবহণ পুল ইতোমধ্যে সম্ভাব্য মন্ত্রীদের গাড়িগুলো তৈরি করে এর চালকদের প্রস্তুত থাকতে বলেছে। গত ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। আওয়ামী লীগ একাই পায় ২৩০টি আসন। মহাজোটের শরিকদের মধ্যে জাতীয় পার্টি ২৭টি, জাসদ ৩টি এবং ওয়ার্কার্স পার্টি ২টি আসন পায়। সোমবার রাষ্ট্রপতি সরকার গঠনের জন্য আওয়ামী লীগ সভানেত্রী ও সংসদ নেতা শেখ হাসিনাকে আনুষ্ঠঅনিক আমন্ত্রণ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এডি/ইএইচবি/এমআই/জিএনএ/১৬৩১ ঘ.