চট্টগ্রাম, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান চট্টগ্রাম-৯ (ডবলমুরিং) আসনে নির্বাচনে অনিয়মের অভিযোগ করেছেন। তবে ফল প্রত্যাখান করেননি।
নোমান শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে নির্বাচনে ডবলমুরিং আসনে 'সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর' কারচুপির কথিত তথ্য তুলে ধরে বলেন, "এসব তথ্য-উপাত্ত নিয়ে বিচার বিভাগীয় তদন্ত হতে পারে।"
প্রশ্নোত্তর পর্বে তিনি নির্বাচনের ফলাফল মেনে নেওয়া কিংবা প্রত্যাখ্যান করার বিষয়ে সরাসরি কোন উত্তর দেননি। এ মুহূর্তে এ নিয়ে কোন মামলা করারও চিন্তাভাবনা করছেন না বলে জানান নোমান।
মহানগর বিএনপির আহবায়ক কমিটির এ সদস্য অভিযোগ করেন, আইডি কার্ড নিয়েও অনেকে ভোট দিতে পারেনি।
তিনি বলেন, ছবিযুক্ত জাতীয় পরিচয়পত্রের সঙ্গে প্রিজাইডিং অফিসারের কাছে থাকা ভোটার তালিকার মিল না থাকায় অনেকে ভোট দিতে পারেনি।
নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল জাতীয় পরিচয়পত্রের নাম্বারের সঙ্গে ভোটার নাম্বারের মিল নেই। দৃশ্যত, এ নিয়ে স্পষ্ট ধারণা না থাকায় অনেকে ওই কার্ড নিয়ে ভোট দিতে গিয়ে মুশকিলে পড়েন। তবে কেউ কেউ তালিকায় আদৌ তাদের নাম না পাওয়ারও অভিযোগ করেছেন।
নোমান নির্বাচনের দিন ডবলমুরিং আসনের দুটি কেন্দ্রে ভোট দিতে না পারা মহিলাদের কথা এবং প্রিজাইডিং অফিসারদের বক্তব্য ভিডিও চিত্রের মাধ্যমে সাংবাদিকদের প্রদর্শন করে বলেন, "এভাবেই সূক্ষ
bdnews24