ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ সম্পদ অর্জনের মামলায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা বিচারপতি ফজুলল হকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
বুধবার দুপুর পৌণে দুইটার দিকে ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. আজিজুল হক গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
পাশাপাশি তাকে গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন আগামী ৯ সেপ্টেম্বর আদালতে দাখিলের দিনও ধার্য করেন তিনি।
বুধবার দুপুর একটায় অভিযোগপত্রসহ মামলাটি বিচারের জন্য নথি ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালত থেকে ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতে নিয়ে আসা হয়।
এর আগে মঙ্গলবার বিকেলে ফজলুল হকের বিরুদ্ধে এ মামলার অভিযোগপত্র দাখিল করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম।
অভিযোগপত্রে ফজলুল হকের বিরুদ্ধে পরোয়ানা জারি ও মালামাল ক্রোকের আবেদন জানানো হয়। তবে ফজলুল হককে পলাতক দেখানো হয়নি বলে জানিয়েছেন মোহাম্মদ ইব্রাহীম।
দুর্নীতি দমন কমিশন এ মামলায় ৩৮ জনকে সাক্ষী করেছে।
বিচারপতি ফজলুল হক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা ছিলেন।
দুর্নীতির অভিযোগ থেকে পার পেতে স
bdnews24