ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সরকারের কোনো উদ্যোগের ফলে জাতীয় নির্বাচন বিঘ্নিত হওয়ার আশংকা দেখা দিলে তা প্রতিহত করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ- ইনু)।
বুধবার জাসদের (ইনু) কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর আওয়ামী লীগের সৈয়দ আশরাফুল ইসলাম ও জাসদের মাঈনুদ্দিন খান বাদল এ ঘোষণা দেন।
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, "সরকারের কোনো উদ্যোগে যদি আমাদের মনে হয় জাতীয় নির্বাচন বিঘি
bdnews24