২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশি বাধায় বুধবারও দেলোয়ারপন্থী বিএনপির খাবার বিতরণ কর্মসূচি পণ্ড

পুলিশের বাধার কারণে বুধবারও রাজধানীতে 'দুস্থদের মধ্যে খাবার বিতরণ' কর্মসূচি পালন করতে পারেনি বিএনপির খোন্দকার দেলোয়ারপন্থী অংশ। খাবার বিতরণের জন্য খালেদা জিয়া মনোনীত দলীয় মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বুধবার দুপুরে নয়াবাজারে বিএনপির কার্যালয়ের সামনে গেলে পুলিশ তাকে ঘিরে রাখে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2008, 10:27 AM

Updated : 26 Aug 2022, 01:47 PM

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের বাধার কারণে বুধবারও রাজধানীতে 'দুস্থদের মধ্যে খাবার বিতরণ' কর্মসূচি পালন করতে পারেনি বিএনপির খোন্দকার দেলোয়ারপন্থী অংশ। খাবার বিতরণের জন্য খালেদা জিয়া মনোনীত দলীয় মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বুধবার দুপুরে নয়াবাজারে বিএনপির কার্যালয়ের সামনে গেলে পুলিশ তাকে ঘিরে রাখে। এর আগে সোম ও মঙ্গলবার পুলিশি বাধায় বিএনপির খাবার বিতরণ কর্মসূচি পণ্ড হয়ে যায়। বুধবার দুপুর ১টার দিকে খোন্দকার দেলোয়ার নয়াবাজারে বিএনপির কার্যালয়ের সামনে পৌঁছুলে পুলিশের এক কর্মকর্তা জানান, "জরুরি অবস্থায় এভাবে খাবার বিতরণের ওপর নিষেধাজ্ঞা আছে।" পুলিশ খোন্দকার দেলোয়ারের গাড়ি ঘিরে ফেলে। এ ঘটনায় ক্ষুব্ধ খোন্দকার দেলোয়ার সাংবাদিকদের বলেন, "দেশে দুর্ভিক্ষাবস্থা বিরাজ করছে। দ্রব্যমূল্য পরিস্থিতি সাধারণের নাগালের বাইরে। সরকার মানুষকে খাবার দিতে পারছে না। অথচ বিএনপির নেতাকর্মীরা নিজেদের খাবার দুস্থদের মধ্যে বিতরণ করতে গেলে তাতেও বাধা দেওয়া হচ্ছে। এটা অমানবিক ও দুঃখজনক।'' বিএনপি মহাসচিব আরো বলেন, "গত দু'দিন খাবার বিতরণ করতে আমাদের বাধা দিয়েছে পুলিশ। সারাদেশেও কর্মসূচি পালনে বাধা দেওয়া হয়েছে। দলের নেতাকর্মীরা নিজেদের পকেটের টাকা খবচ করে দুস্থদের জন্য খিচুড়ি তৈরি করেছে। অথচ দুস্থ ও গরিবরা অনেকক্ষণ দাড়িয়ে থেকেও খাবার পায়নি। খুবই অন্যায় আচরণ করছে পুলিশ।" এ সময়ে সাবেক সাংসদ অধ্যক্ষ সোহরাবউদ্দিন ও সাবেক ছাত্র নেতা হাবিবউন নবী খান সোহেল উপস্থিত ছিলেন। গত সোমবার থেকে সারাদেশে দুস্থদের মধ্যে খাবার বিতরণের তিনদিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপির দেলোয়ারপন্থী অংশ। বুধবার ছিল কর্মসূচির শেষ দিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএম/এসএনডি/এমএ/১৬২২ঘ.