২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাইফুরের পুত্রবধূর ব্যাংক লকার খুলতে আদালতের নির্দেশ

সাবেক সাংসদ এম. নাসের রহমানের স্ত্রী রেজিনা নাসেরের স্ট্যান্ডার্ড চার্টাড ব্যাংক গুলশান শাখার লকার খুলে সেখানে রক্ষিত অলঙ্কার ও মূল্যবান সামগ্রীর মূল্য নির্ধারণের নির্দেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2007, 03:21 PM

Updated : 26 Aug 2022, 08:18 PM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক সাংসদ এম. নাসের রহমানের স্ত্রী রেজিনা নাসেরের স্ট্যান্ডার্ড চার্টাড ব্যাংক গুলশান শাখার লকার খুলে সেখানে রক্ষিত অলঙ্কার ও মূল্যবান সামগ্রীর মূল্য নির্ধারণের নির্দেশ দিয়েছে আদালত। বুধবার বিকেল ৩টায় ঢাকার মূখ্য মহানগর হাকিম মো. জালাল আহমেদ এ আদেশ দেন। আদেশে বলা হয়েছে, লকার খোলার সময় মহানগর হাকিম মো. আশরাফ উদ্দিন সেখানে উপস্থিত থাকবেন। গত ২৬ ফেব্র"য়ারি দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে একই আদালত ওই লকারটি ফ্রিজ করার নির্দেশ দেয়। কমিশনের অভিযোগে বলা হয়, সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছেলে নাসের রহমান ও তার স্ত্রী রেজিনা নাসের তাদের সম্পদের বিবরণীতে ২ কোটি ৬৩ লাখ ৫০ হজাার ২শ ৯৯ টাকার তথ্য গোপন করেছেন। এছাড়া অবৈধভাবে ৬ কোটি ২৩ লাখ ৩৭ হাজার ৪শ ৩৫ টাকার সম্পদ অর্জন করেছেন তারা। এই অভিযোগে গত ২৭ মে গুলশান থানায় ওই দম্পতির বিরুদ্ধে একটি মামলা করে কমিশন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/এমএইচবি/২১১৫ ঘ.