২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিটমহলবাসী এবার ভোট দিতে পারবেন: সাখাওয়াত

প্রথমবারের মতো ৯২ টি ছিটমহলের তিন লাখেরও বেশি নাগরিককে ভোটার তালিকাভুক্ত করা হচ্ছে। রোববার দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরীর সঙ্গে দেখা করে এসে নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন তার কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান। অপর নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইনও ওই সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। (সংশোধিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2007, 11:07 AM

Updated : 26 Aug 2022, 08:11 PM

ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- প্রথমবারের মতো ৯২ টি ছিটমহলের তিন লাখেরও বেশি নাগরিককে ভোটার তালিকাভুক্ত করা হচ্ছে। (সংশোধিত) রোববার দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরীর সঙ্গে দেখা করে এসে নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন তার কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান। অপর নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইনও ওই সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সাখাওয়াত হোসেন বলেন, ছিটমহলবাসীরা এ দেশের নাগরিক। কমিশন এবার তাদের ছবিসহ ডিজিটাল ভোটার তালিকাভুক্ত করবে। একই সঙ্গে তাদের দেওয়া হবে জাতীয় পরিচয়পত্র। পররাষ্ট্র উপদেষ্টার কাছে এ বিষয়ে সহযোগিতা চাওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, "ভারতের সঙ্গে সচিব পর্যায়ের অনুষ্ঠেয় বৈঠকে কমিশনের এই সিদ্ধান্তটি অবহিত করার জন্য পররাষ্ট্র উপদেষ্টাকে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া এ জন্য বিডিআর ও বিএসএফ - এর বৈঠক করার প্রয়োজন পড়বে।" নির্বাচন কমিশন প্রায় এক কোটি প্রবাসী বাংলাদেশিদের ছবিসহ ভোটার তালিকাভুক্ত করতে বাংলাদেশের দূতাবাসগুলোতে ডেস্ক খোলার যে সিদ্ধান্ত নিয়েছে, সে বিষয়েও পররাষ্ট্র উপদেষ্টার সহযোগিতা চাওয়া হয়েছে বলে কমিশনার জানান। তিনি বলেন, "আমরা প্রতীকী পর্যায়ে হলেও প্রবাসীদের ভোটার তালিকাভুক্ত করতে চাই। আমরা এই কাজটা অন্তত শুরু করতে চাই।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/জিএনএ/১৭০০ ঘ.