শেখ হাসিনার এপিএস এর জামিন না মঞ্জুর
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব ড. আওলাদ হোসেন ও বিশেষ সহকারী মাহমুদ হাসান বাবুলের জামিন আবেদন না মঞ্জুর করেছেন ঢাকার মহানগর দায়রা জজ।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিচারক মো. মমিনুল্লা এ সংক্রন্ত আদেশ দেন। জামিন আবেদনের শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট সাহারা খাতুন, ফজিলাতুন্নেসা বাপ্পী প্রমুখ।
গত ৫ ফেব্র“য়ারি এই দুজনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় জরুরি ক্ষমতা ১৬/২ ধারায় রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিয়ে দেশের নিরাপত্তা ও আইন শৃঙ্খলায় বিঘœ ঘটানো, দেশের অথনীতি ধ্বংস ও পরিবেশ অস্থিতিশীল করার অভিযোগ আনা হয়।
ওই দিন ঢাকার সিএমএম আদালত তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠায়।
